1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অক্টোবরে মূল্যস্ফীতি ৮.৯১ শতাংশ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

গত সেপ্টেম্বরে দেশের মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ৯ দশমিক ১০ শতাংশে। পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবরে এর পরিমাণ কমে ৮ দশমিক ৯১ শতাংশে পৌঁছেছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ওই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্ধৃতি দিয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, গত দুই মাস ধরে ক্রমাগতভাবে মূল্যস্ফীতি কমেছে। গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫ শতাংশ। এর পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছিল ৯ দশমিক ১০ শতাংশে। গত মাসে অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতির পরিমাণ আরও কমে ৮ দশমিক ৯১ শতাংশে পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘খরচ সাশ্রয়ী হতে আবারও সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ’

রিজার্ভ কমে আসা ও ডলার সংকট নিয়ে প্রশ্ন করা হলে পরিকল্পনা প্রতিমন্ত্রী  ড. শামসুল আলম বলেন, ‘দ্রুত সংকট কেটে যাবে। রপ্তানি, রেমিট্যান্স বাড়ছে। ডলারের পরিস্থিতি যতটা বলা হচ্ছ ততটা নাজুক নয়। ’

এ দিন একনেক সভায় মোট ৭টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩ হাজার ৯৮১ কোটি টাকা।

বিবিএসের তথ্যানুযায়ী, আগস্টে দেশে মূল্যস্ফীতি যেখানে পৌঁছেছে, তা গত ১৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আগস্ট মাসে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাওয়ায় এ তথ্য প্রথমে প্রকাশ করা হয়নি। সেপ্টেম্বরে এসে মূল্যস্ফীতি কিছুটা কমে যাওয়ায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে দুই মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu