1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভিক্টোরিয়া হ্রদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। ২৬ আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলের শহর বুকোবায় অবতরণের সময় উড়োজাহাজটি ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া।

তিনি বলেন, ‘উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। ’

দুর্ঘটনার শিকার হওয়া উড়োজাহাজটি তানজানিয়ার বৃহত্তম ব্যক্তি মালিকানাধীন এয়ারলাইন প্রেসিশন এয়ারের। উড়োজাহাজটিকে ফ্লাইট পিডব্লিউ-৪৯৪ বলে উল্লেখ্য করা হয়েছে। এটিতে ৪৩ যাত্রী ও দুজন পাইলট ছিল বলে জানা গেছে।

বুকোবা বিমানবন্দরের কাছাকাছি এসে দুর্ঘটনার শিকার হয় উড়োজাহাজটি।

রাষ্ট্রীয় মালিকানাধীন তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন (টিবিসি) জানিয়েছে, উড়োজাহাজটি তানজানিয়ার রাজধানী দার এস সালাম থেকে ছেড়েছিল। ঝড় ও ভারী বৃষ্টির কারণে আজ সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।

এর আগে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আসুন আমরা শান্ত থাকি। যতক্ষণ উদ্ধার অভিযান অব্যাহত থাকে আমরা ঈশ্বরের কাছে সাহায্য করার জন্য প্রার্থনা করি। ’

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে একটি ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়নের ছয় মিনিট পরে ভিক্টোরিয়া হ্রদে ডুবে যায়, এতে ১৫৭ জন যাত্রী মারা যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu