1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ নারী আটক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

যশোরে স্বর্ণ পাচারের সময় মোসা. রত্না বেগম (৩৪) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাকে স্বর্ণসহ আটক করা হয়। তার কাছ থেকে ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ টাকারও বেশি।

বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনা ব্যাটালিয়নের অধীন পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হতে পারে।

এরপর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান চালায়।

অভিযানে পুটখালী সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৬২ আর পিলারের কাছ থেকে রত্না বেগমকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১.১৬৫ কেজি (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় রত্নার স্বামী মো. কামাল হোসেনকেও আটক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, জব্দকৃত স্বর্ণের বারগুলো আটক নারীর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। যা পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে স্বীকারোক্তি পাওয়া গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu