1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চার জেলার অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করে ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অপর এক আদেশে দুই সপ্তাহের মধ্যে এই চার জেলার অবৈধ ইটভাটার তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

রুলে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে বিবাদীদের নিশ্চয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ইটভাটা প্রস্তুত আইনের ধারা ৪, ৮, ১৪ এবং ১৮ অনুসারে অবৈধ ইটভাটা পরিচালনাকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ অধিদফতর, চার জেলার ডিসি ও এসপিসহ ২৪ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে মনজিল মোরসেদ  বলেন, ইটভাটা নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন অনুসারে লাইসেন্স ব্যতিত কোনও ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না। এমন বিধান থাকলেও শীত মৌসুমকে সামনে রেখে কয়েকটি জেলায় অবৈধ ইটভাটাগুলোতে কার্যক্রম ‍শুরু করছে মর্মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই  প্রতিবেদনগুলো যুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত ৬ নভেম্বর একটি রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu