1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাতার বিশ্বকাপ: অভিবাসী শ্রমিকদের অধিকারে ফিফাকে চাপ দিচ্ছে ইউরোপের ১০ দল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

আর মাত্র দুই সপ্তাহ বাদেই শুরু হবে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। এবারের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। তবে দেশটিতে স্টেডিয়াম নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে অভিবাসী শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ রয়েছে। এবার অভিবাসী শ্রমিকদের অধিকারে ফিফাকে চাপ দিচ্ছে ইউরোপের ১০ দল; যে তালিকায় রয়েছে ইংল্যান্ড ও জার্মানির মতো দেশ।

খবর রয়টার্সের।

প্রতিবেদনে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি জানায়, ইউরোপের ১০টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন কাতারের অভিবাসী শ্রমিকদের অধিকারের উন্নয়নে জন্য ফিফাকে চাপ দিচ্ছে। এর মধ্যে আটটি দল রয়েছে যারা কি না বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে এমনটা হচ্ছে।

রোববার এক খোলা চিঠিতে ইউরোপের ১০ ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়গুলো নিয়ে উত্তর দেওয়ার জন্য ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে, অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণে তহবিল গঠন ও দোহাতে একটি অভিবাসী শ্রমিক কেন্দ্র তৈরি করা। এগুলো নিশ্চিত করার জন্য আমরা ফিফার প্রতি চাপ অব্যাহত রাখবো।

মানবাধিকার লঙ্ঘনের জন্য কাতারে অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে বিশ্বকাপের প্রাইজ মানির সঙ্গে মিল রেখে ৪৪ কোটি ডলার বরাদ্দ করতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংস্থা।

গত সপ্তাহে কাতারের মানবাধিকার ও সমকামী বিষয়ে কথা বলেছে অস্ট্রেলিয়ার ফুটবল দল। এমনকি গত মাসে কাতারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে পরিবার ছাড়াই বিশ্বকাপে যাওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

রয়টার্স বলছে, অভিবাসী শ্রমিকদের প্রতি আচরণ ও বিধিনিষেধমূলক সামাজিক আইন নিয়ে তীব্র চাপের মধ্যে পড়েছে কাতার। বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশই এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। তবে শ্রমিকদের শোষণের বিষয়ে সব দাবিকে নাকচ করেছে কাতার।

রোববারের ওই খোলা চিঠিতে অভিবাসী কর্মীদের অধিকার ও সমকামী সমর্থকদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার ক্ষেত্রে কাতার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানানো হয়। চিঠিতে বলা হয়, প্রতিটি দেশের নিজস্ব সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। তবে বৈচিত্র্য এবং সহনশীলতাকে আলিঙ্গন করার অর্থ মানবাধিকারকে সমর্থন করা। মানবাধিকার সর্বজনীন এবং সেগুলো সর্বত্র প্রযোজ্য।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu