1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় আসছে সিনেমা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে গানের ডালি নিয়ে হাজির হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও এটিএন বাংলার কর্ণধার ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে অনুষ্ঠান। ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে এটিএন বাংলার চেয়ারম্যানের একক সংগীতানুষ্ঠান।

এবার ড.মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র।

যার নাম ‘ভালোবাসি তোমায়’। এতে মূখ্য চরিত্রে থাকছেন কায়েস আরজু ও শিরিন শিলা। সিনেমাটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এর সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শিকদার।

 

চলতি মাসের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। দৃশ্যায়ন হবে গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে।

চলচ্চিত্রটির নায়ক কায়েস আরজু বলেন, এক কথায় একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা এটি। আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে। ’

সিনেমাতে আরও অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu