1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অসচ্ছল ১০ লাখ নারীকে মাসে ৩০ কেজি চাল দেবে সরকার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

দেশের অসচ্ছল নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভালনারেবল উইমেন বেনিফিট মিস ওয়েব পোর্টাল এবং ভালনারেবল উইমেন বেনিফিট অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, দুই বছর মেয়াদে চলবে এ কার্যক্রম।

১০ লাখ ৪০ হাজার নির্বাচিত উপকারভোগী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে দুই বছর মাসে ৩০ কেজি করে চাল পাবে। পরের দুই বছর (২০২৫-২০২৬) উপকারভোগীর সংখ্কেযা আরও বাড়বে। এ সময় ১৫ লাখ  নির্বাচিত উপকারভোগীকে এ কার্যক্রমের  আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচি নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আওতায় আগামী জানুয়ারি থেকে দেশের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে প্রতি মাসে খাদ্য সহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ভালনারেবল উইমেন বেনিফিটের উপকারভোগী হবে অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী, যাদের পরিবারের নিয়মিত উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই এমন নারী। যারা ভূমিহীন ও নিজ মালিকানা জমির পরিমাণ ০.১৫ শতকের কম। ২০ থেকে ৫০ বছর বয়সী নারী ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, যে সব পরিবার দৈনিক দিন মজুর হিসেবে জীবিকা নির্বাহ করে এবং মাটির দেয়াল বা পাটকাঠি বা বাঁশের তৈরি ঘরে থাকে, যে পরিবারে কিশোরী বা ১৫-১৮ বছর বয়সী মেয়ে অটিজম/প্রতিবন্ধী সন্তান এবং বিদেশ থেকে প্রত্যাগত অভিবাসী নারীরা এতে অগ্রাধিকার পাবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ করা উপজেলার পোভার্টি ম্যাপ অনুযায়ী উপজেলাভিত্তিক উপকারভোগী নির্বাচন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের ৬৪ জেলার ৪৯২ উপজেলায় সব ইউনিয়নে ডিডব্লিউবি কার্যক্রম বাস্তবায়িত হবে। পৌরসভা ও সিটি করপোরশন এলাকায় ভালনারেবল উইমেন বেনিফিট বাস্তবায়ন বা কার্ড প্রদান করা হবে না। ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম শুরু হওয়ার পর কোনো ইউনিয়ন পৌরসভা/সিটি করপোরশনের অন্তর্ভুক্ত হলে উপকারভোগীদের চলমান খাদ্য সহায়তা ও প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu