1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকার নয়, আতঙ্কে বাস-ট্রাক বন্ধ করে দেয় মালিক সমিতি: নানক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশের সময় পরিবহন বন্ধের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাস-ট্রাক বন্ধ হচ্ছে একটি কারণে। এটি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দিয়ে করা হচ্ছে না। আতঙ্কের কারণে বাস-ট্রাক মালিক সমিতি বন্ধ করে দেয়। তারা দেখেছে যে, বিএনপি-জামায়াতের কর্মীরা বাসে অগ্নিসন্ত্রাস করেছে।

যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। যে মালিক বাসটি দেবেন, তার তো অনেক টাকা ইনভলভ আছে। কাজেই এত টাকার সম্পৃক্ততা যার আছে, জ্বলে যেতে পারে, জ্বালিয়ে দিতে পারে- সেই আশঙ্কা থেকেই বাস বন্ধ করতে পারে। ’

শনিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বরের যুব মহাসমাবেশের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘রাজনীতিতে একটা শিষ্টাচার রয়েছে। রাজনীতিতে একটি গতানুগতিক প্রথা রয়েছে। বিএনপি নামক দলটি কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলে, অশালীন কথা বলে। সে কারণে আমি রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য বিএনপিকে অনুরোধ করব। ’

তিনি বলেন, ‘বিএনপিকে মনে রাখতে হবে যে, কোনোভাবেই অগ্নিসন্ত্রাস বা লাঠি নিয়ে মিছিল করা যাবে না। তাদের লাঠি মিছিল বন্ধ করতে হবে। ’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu