1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশে টাকার সংকট আছে, ডলারের নয় : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে ডলারের কোন সংকট নেই বরং টাকার সংকট আছে। আমরা ডলার ব্যবহার করি না। টাকা থাকলে ডলার হয়। রোববার (০৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার  সুলতানপুর গ্রামে রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চাল, ডাল,গরু, ছাগল, আম, যত বেশি উৎপাদন করব সেগুলো বিক্রি করলে টাকা পাবো। আর ডলার আমাদের তখন লাগে যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোন সংকট নেই, টানাটানি আছে এই মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে। তবে আমাদের দেশের ভেতরে উৎপাদন বাড়াতে হবে। ধান, চালসহ বিশেষ করে মৌলিক জিনিস যেগুলো বাচাঁর জন্য দরকার সেগুলোর উৎপাদন বাড়াতে হবে।

মন্ত্রী আরও বলেন, ডলার পকেটে না থাকলেও কিছু যায় আসেনা। ফলে ডলার বড় কথা নয়, বড় কথা হলো উৎপাদন।

এম এ মান্নান বলেন, বাংলাদেশে ডলারের কোন সংকট নেই বরং টাকার সংকট। এই টাকা কোথায় থেকে আসে? জিনিস বিক্রি করে আসে। সেই জিনিস বিক্রি যত বাড়বে তখন টাকার পরিমাণ বেড়ে যাবে। আর টাকার পরিমাণ বাড়লে সরকার কর বেশি পাবে। দেশের মানুষ ভালো থাকবে। এই জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu