1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে অবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার (৫ নভেম্বর) রাতে  উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অবিজল হক ওই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।

তাওয়াকোচা এলাকার ইউপি সদস্য রহমত আলী জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে ২৫/৩০টি  বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে নেমে এসে তাওয়াকুচা টিলাপাড়া গ্রামের আমন ধান ক্ষেতে হানা দেয়।

কৃষকদের ক্ষেতের ধান খেয়ে সাবাড় করে দেয়। এ সময় গ্রামবাসীরা মশাল জালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন কৃষক অবিজল হক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন বিভাগের রাংটিয়া বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu