1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তারেক রহমানের মামলার বিষয়ে বিএনপি চিন্তিত নয়: ফখরুল

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলার বিষয়ে বিএনপি চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছুই যায় আসে না। তার নামে তো আরও মামলার রায় আছে। বিএনপি আন্দোলন করে তাদেরকে দেশে ফিরিয়ে আনবে।

দুর্নীতিবাজ সরকার দেশের অর্থনীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মধ্যম আয়ের কথা বলে নিম্ন আয়ে মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।

রোববার (৬ নভেম্বর) তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগ পত্র প্রদানের বিরুদ্ধে নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তারা। এসময় গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে জেলের ভয় দেখিয়ে আন্দোলন দমানোর সুযোগ নেই সরকারের।

সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, সরকার দেশের মানুষের সঙ্গে খেলতে চায়। বিএনপির সঙ্গে পুরো জাতি, সারা দেশের মানুষ আছে। তারেক রহমান লন্ডন থেকে আন্দোলন পরিচালনা করছে এটি সরকারের সহ্য হচ্ছে না। আগামীতে তারেক রহমান দেশে ফিরবেন। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। আওয়ামী লীগকে এটি সহ্য করতেই হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu