1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সেলেনা গোমেজ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৬৭ সময় দর্শন

পপ শিল্পী ও হলিউড অভিনেত্রী সেলেনা গোমেজ। কী নেই তার? অর্থ-বিত্ত, রূপ, গুণ- সবই কানায় কানায় পরিপূর্ণ। এতকিছু থাকার পরেও একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি! সেলেনাকে নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্র ‘মাই মাইন্ড অ্যান্ড মি’-তে নিজেই এ কথা জানান। এছাড়াও তার জীবনে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন সেলেনা।

সেলেনা গোমেজকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মাই মাইন্ড অ্যান্ড মি’ সম্প্রতি অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে। সেখানে সেলেনা বলেন, একটা সময় মানসিকভাবে এতটাই খারাপ অবস্থায় ছিলেন যে আত্মহত্যার চিন্তাও পেয়ে বসেছিল তাকে।

নানা ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন সেলেনা গোমেজ। তার মানসিক অবস্থার কথা জানিয়ে বলেন, বন্ধুরা নানাভাবে তাকে সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু তার মনের ভেতর কী চলছিল, কেউই জানতেন না। তার কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে, মানসিক সমস্যার জন্য বারবার ভর্তি হতে হয়েছে পুনর্বাসনকেন্দ্রে।

সেলেনা বলেন, ‘মাঝেমধ্যে সপ্তাহের পর সপ্তাহ বিছানায় কাটাতাম, যখন সিঁড়ি দিয়ে নামতাম, মনে হতো নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ’ কয়েক বছর ধরে এ ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে বলেও জানান তিনি। এ সময় তার মধ্যে আত্মহত্যার চিন্তা পেয়ে বসে। কিন্তু ধীরে ধীরে সে অবস্থা কাটিয়ে ওঠেন।

২০১৮ সালে সেলেনা গোমেজ বাইপোলার রোগে আক্রান্ত কথা জানতে পারেন। বলেন, ‘আমাকে বিভিন্ন সময়ে চারটি চিকিৎসাকেন্দ্রে যেতে হয়েছে। যখন বিশে পা দিলাম, পরিস্থিতি ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করল। মনে হতো, যা ভাবছি তার ওপর আমার নিয়ন্ত্রণ নেই, আমার ভাবনা ভালো নাকি খারাপ, সেটাই বুঝতে পারছিলাম না। ’

নতুন তথ্যচিত্রে সেলেনা কথা বলেন জাস্টিন বিবারের সঙ্গে তার বহুল আলোচিত সম্পর্ক নিয়েও। ২০১১ সালে শুরু হওয়া সম্পর্কটা ভেঙে যায় ২০১৮ সালে। তথ্যচিত্রে বিবারের সঙ্গে বিচ্ছেদকে ‘জীবনের সেরা ঘটনা’ বলে অভিহিত করেন সেলেনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu