1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দিনে নরসুন্দর, রাতে খুনি!

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় নাছির উদ্দিন (৪৫) নামে এক ব্যাটরিচালিত অটোরিকশা চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশা ও নিহতের মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মকবুল হোসেন (৫৫), জাবেদ (২৫), কাজল মিয়া (৬০), শরীফ (৩২) ও সোহেল মিয়া (২২)।

মকবুল পাগলা থানার এবং অন্যরা কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা।

এর আগে গত ৩১ অক্টোবর ময়মনসিংহের পাগলার খুরশিদ মহল ব্রিজের পূর্ব ঢালে রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়াল থেকে গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রামের অটোরিকশাচালক নাছির উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই নুরুল আমিন বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা করেন।

সংবাদ সম্মেলনে আসামিদের উদ্বৃতি দিয়ে পুলিশ সুপার বলেন, ‘এ হত্যার মূল হোতা মকবুল সেলুনে চুল কাটার আড়ালে অপরাধ চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরিকল্পনা করতো। একেক সময় একেকজনকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় চালককে কখনও মারপিট করে, কখনও নেশাজাতীয় পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। ’

এসপি মাছুম আহাম্মদ ভুঁঞা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৯ অক্টোবর রাত ৮ টার দিকে গফরগাঁওয়ের জামতলা চৌরাস্তা থেকে আসামিরা হোসেনপুর যাওয়ার কথা বলে নাছির উদ্দিনের অটোরিকশায় উঠে। পরে পৌনে ৯ টার দিকে ওই ব্রিজের কাছে পৌঁছলে চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ঝোপঝাড়ের আড়ালে তার মরদেহ ফেলে দিয়ে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu