1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাপ্তাই হ্রদে দুই বোটের সংঘর্ষ, নিখোঁজ ২

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

রাঙামাটিতে শিক্ষার্থীদের স্পীড বোটের সঙ্গে একটি ইঞ্জিন বোটের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। হ্রদে নিখোঁজ হয়েছেন আরও দুজন। শুক্রবার (৪ নভেম্বর) রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- বাঘাইছড়ি উপজেলার -কেংড়াছড়ি গ্রামের বাসিন্দা মুক্ত লাল চাকমা ছেলে লিটন চাকমা (২০) ও  হাজাছড়া বরকল উপজেলার শুভলং ইউনিয়নের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০)। তারা  দুজনই বাঘাইছড়ি উপজেলার সিজক বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, রাঙামাটি থেকে যাওয়ার পথে লংগদুর কাট্টলী বিল গাছখিলা এলাকায় কাপ্তাই হ্রদে শিক্ষার্থীদের যাত্রীবাহী স্পীড বোট ও ইঞ্জিন চালিত বোটের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় স্পীড বোটে থাকা শিক্ষার্থীরা সবাই রাঙামটি কাপ্তাই হ্রদে ডুবে যায়। ডুবে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনকে উদ্ধার হলেও বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়ে। পরে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালানো হয়। তবে পানির স্রোত থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রাঙামাটি লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙামাটি ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে স্রোত বেশি থাকায় তাদের সন্ধ্যান মেলনি। এ ছাড়া সন্ধ্যা হয়ে যাওয়া উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সকালে (শনিবার) আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu