1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়ার গ্যাস রপ্তানি বাড়ছে: ব্লুমবার্গ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

রাশিয়ান গ্যাসের উপর নির্ভরতা কমানোর জন্য পশ্চিমা দেশগুলি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রপ্তানি বেড়েই চলেছে। অক্টোবরে দেশটির এলএনজি রপ্তানি বেড়েছে ১.১ শতাংশ। ব্লুমবার্গের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরটি।

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে আমেরিকা ও ন্যাটোর মিত্ররা। তবে রাশিয়ার এলএনজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। কিন্তু অনেক আমদানিকারকরা রাশিয়া থেকে এলএনজি আমদানি এড়িয়ে চলছে।

ব্লুমবার্গ বলছে, আসছে শীতের আগে এলএনজি মজুদ করে রাখতে চাচ্ছে বিভিন্ন দেশ তাই রাশিয়ার এলএনজি রপ্তানি বাড়ছে। ব্লুমবার্গের তথ্যমতে এলএনজি রপ্তানিতে রাশিয়ার সবচেয়ে বড় গ্রাহক ফ্রান্স, জাপান, ও চীন।

পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়নে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি হ্রাস পেয়েছে। এর ফলে রাশিয়া এশিয়ার বাজারে তাদের রপ্তানি সম্প্রসারণ করছে। ব্লুমবার্গ বলছে ২০২১ সালের তুলনায় এ বছর সেপ্টেম্বরে চীনে রাশিয়ার এলএনজির আমদানি এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu