1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’

দলীয় সূত্র জানায়, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল।

মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয় পুলিশ।

প্রসঙ্গত, বিএনপির সমাবেশের দিন ওই সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসদস্যসহ এক আওয়ামী লীগ নেতা আহত হন। পরে এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu