1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইমরান খান গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।  হামলায় রাজনীতিবিদ ফয়সাল জাভেদ খানসহ আরও ছয়জন আহত হয়েছেন।  পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল চলাকালীন এ ঘটনা ঘটে।

জিও নিউজ জানিয়েছে, গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে পিটিআইয়ের অভ্যর্থনা শিবিরের কাছে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানোর পর বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

তার পায়ে গুলি করা হয়েছে তবে তিনি আশঙ্কাজনক অবস্থায় নেই। স্থানীয় মিডিয়ার ফুটেজে দেখা যায়, ব্যান্ডেজ বাঁধা পায়ে ইমরান খান তার নিরাপত্তা দলের সহায়তায় একটি গাড়িতে যাচ্ছেন। গুলি লাগার পর তাকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

 

ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহভাজন একজন বন্দুকধারীকে গ্রেপ্তার করলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানায়নি। কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।  পাকিস্থানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন এবং অবিলম্বে ঘটনার তদন্ত শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্থান সরকারকে অপসারণ করা হয়। এরপর থেকে আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৭ অক্টোবর লাহোর থেকে তার লং মার্চ শুরু হয়েছিলো যা চলতি নভেম্বরের ১১ তারিখে শেষ হবার কথা ছিলো। গুলিবিদ্ধ হবার আগে বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

এর আগে ইমরান খানের জীবনের আশঙ্কা রয়েছে এমন তথ্যের কথাও জানিয়েছিলো দেশটির গোয়েন্দা বাহিনী। এর প্রেক্ষিতে ইমরান খানের নিরাপত্তা জোরদারও করা হয়েছিল।

প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা এটাই প্রথম নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ২০০৭ সালের ২৭ ডিসেম্বরে হত্যা করা হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ২০০৮ সালে একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu