1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ. লীগ মান্দার গাছ, ঘষলে পিঠ কেটে যাবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

আওয়ামী লীগ কলা গাছ না, যে পিঠ ঘষলে আরাম লাগবে। আওয়ামী লীগ মান্দার গাছ, ঘষলে পিঠ কেটে যাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, যারা সংবিধানকে লংঘন করে বৈধ সরকারকে হুমকি দেয় তাদের ১১ ডিসেম্বরের পর কোনো সুযোগ দেওয়া হবে না।

বুধবার (২ নভেম্বর) দুপুরে গাজীপুরে বাসন থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী এসব মন্তব্য করেন।

 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় সদস্য শাহাব উদ্দিন ফরাজি, আনোয়ার হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারীকে সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক করে বাসন থানা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আশানুরূপ পদ না পাওয়ায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী রকিব সরকারের কর্মী-সমর্থকরা প্রায় দুই শতাধিক চেয়ার ভাঙচুর করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu