1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২০ বছরের সাজা হতে যাচ্ছে আইএসআইএসের নারী নেত্রীর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

সিরিয়ায় আইএসআইএসকে সমর্থন দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এক কানসাস মহিলা অ্যালিসন ফ্লুক-এক্রেন। আজ মঙ্গলবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার একটি আদালতে সাজা দেওয়া হবে তাকে। এ মামলায় সর্বোচ্চ ২০ বছরের কারাবাসের সম্মুখীন হতে পারেন তিনি।

আদালতের নথিতে অ্যালিসন ফ্লুক-এক্রেন (৪২)-কে একজন সন্ত্রাসী বলে অভিহিত করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী সংঘটন বা সমর্থন করার উদ্দেশ্যে সিরিয়ায় ভ্রমণ করেছিলেন এক্রেন। তিনি আরবি ভাষায় বেশ সাবলীল, সিরিয়ায় যাওয়ার আগে ২০০৮ সালে মিশরে এবং তারপর ২০১১ সালে লিবিয়ায় চলে যান। সেখানে তিনি আইএসআইএস-এ যোগ দেন।

বিচার বিভাগ বলছে, ফ্লুক-এক্রেন ‘খতিবা নুসায়বাহ’ নামে পরিচিত একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছিলেন। যেখানে তিনি নারীদের স্বয়ংক্রিয় ফায়ারিং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড এবং আত্মঘাতী বেল্ট ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন।

এছাড়াও বিচার বিভাগ বিশ্বাস করে যে, ফ্লুক-এক্রেন ১০০জনেরও বেশি নারী ও মেয়েদের সামরিক প্রশিক্ষণ দিয়েছেন। যার মধ্যে ১০ বছরের কম বয়সী মেয়েরাও রয়েছে। এছাড়াও তিনি সিরিয়ায় থাকাকালীন, যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসে হামলা করার ইচ্ছার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণে নেয় আইএসআইএস। সে সময় তারা ১০ মিলিয়ন মানুষকে শাসন করে। এছাড়াও বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu