1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

র‌্যারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কী বললেন মহাপরিচালক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন।

তিনি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি কূটনৈতিক। এ বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। তবে সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটে র‌্যাব-৯ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সততার সঙ্গে কাজ করছে র‌্যাব। সেই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি। আর নিষেধাজ্ঞার ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অনেক অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বান্দরবানে অপারেশন এখনও চলমান আছে। গহীন অরণ্যে কেন, দেশের অন্য কোথায় যদি তাদের অস্তিত্ব থাকে সেখানেও জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলবে। জঙ্গি সন্ত্রাসীদের জন্য র‌্যাব হবে আতঙ্কের নাম।

আমেরিকার নিষেধাজ্ঞায় যে সংস্কারের কথা বলা হয়েছে তার দায়িত্ব সরকারের। কিন্তু র‌্যাব তার নীতিতে অবিচল- সংস্থায় কেউ যদি অপরাধ করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu