ভারতের গুজরাট প্রদেশে ঝুলন্ত সেতু ধসে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দীপাবলি উদযাপনের সময় গুজরাটের মাচ্চু নদীর উপর মরবি সেতু ভেঙে নারী ও শিশুসহ অনেকে নিহত হয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই হৃদয়বিদারক দুর্ঘটনার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দুঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু জন্য ভারত সরকারকে সাধুবাদ জানাই।
শোক বর্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শেখ হাসিনা আরও বলেন, এই কঠিন সময়ে আমরা ভারত সরকার ও জনগণের পাশে রয়েছি।