1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জলবায়ু পরিবর্তনে দেশের যে চার অঞ্চল ঝুঁকিতে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের চারটি অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এ কারণে বেড়ে যাবে তাপমাত্র ও বৃষ্টিপাত।

সোমবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক প্রকাশিত ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের চারটি অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে আছে। অঞ্চলগুলো হচ্ছে- বরেন্দ্র এলাকা, পার্বত্য চট্টগ্রাম, উপকূল ও হাওর এলাকা। জেলা হিসেবে ধরলে হাওরের ময়মনসিংহ জেলার পশ্চিমাংশ, রংপুরের পূর্বাংশ এবং খুলনার দক্ষিণাংশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। নিয়মিতভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়, এমন এলাকার স্থানীয় বাসিন্দাদের তাই এ ধরনের পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য বাড়াতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, বায়ুদূষণের কারণে বছরে প্রাক্কলিত ক্ষতি জিডিপির প্রায় ৯ শতাংশ। এবং দেশের ৩২ শতাংশ মৃত্যু পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত; বিশেষ করে বায়ুদূষণ, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির ঘাটতি এবং সিসা দূষণ।

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এ ছাড়া এ সময়ের মধ্যে কৃষি খাতে জিডিপির এক-তৃতীয়াংশ কমতে পারে। বাংলাদেশে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বছরে বাংলাদেশের দরকার ১ হাজার ২৫০ কোটি ডলার।

বাংলাদেশের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাত ৪ শতাংশ বাড়লে উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৭ সেন্টিমিটার বা বেশি বাড়তে পারে। এতে উপকূলে সম্পদহানি দ্বিগুণ হতে পারে, যা বছরে ৩০ কোটি ডলারের সমপরিমাণ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu