1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রুশ ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর ইউক্রেনে তীব্র বিদ্যুৎ-পানির সংকট

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ব্যাপক বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। সোমবারের এই হামলার পর দেশটির বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ বিদ্যুবিহীন এবং কিয়েভের প্রায় ৮০ শতাংশ বাসিন্দা পানির সংকটে পড়েছেন। খবর এএফপি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, সোমবার সকালের দিকে দেশজুড়ে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অর্ধ-শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

গুলি চালিয়ে অন্তত ৪৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ‘সোমবার সকাল ৭টা থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ দখলদাররা। ’

কৃষ্ণ সাগরে ক্রিমিয়া উপদ্বীপের কাছে রুশ নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে মস্কো দায়ী করার কয়েকদিন পর সোমবার একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী কিয়েভ।

শহরটির মেয়র ভিটালি ক্লিৎস্কো টেলিগ্রামে বলেছেন, সাম্প্রতিক জরুরি পরিস্থিতির কারণে কিয়েভের প্রায় ৮০ শতাংশ ভোক্তা পানির সরবরাহ বঞ্চিত রয়েছেন। তিনি বলেন, প্রকৌশলীরা কিয়েভের সাড়ে ৩ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য কাজ করছেন। রাশিয়ার হামলার পর কিয়েভের এসব বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

কিয়েভ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা বলেছেন, সোমবার সকাল ৮টা থেকে ৮টা ২০মিনিটের মধ্যে নগরীতে কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, ইউক্রেনের সাতটি অঞ্চলের শত শত শহুরে বসতি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, রুশ সন্ত্রাসীরা আবারও বিদ্যুৎস্থাপনায় ব্যাপক আক্রমণ শুরু করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu