1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মিরপুরে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৫৩ সময় দর্শন

রাজধানীর রূপনগর ইস্টার্ন হাউজিং ও মিরপুর-০২ এলাকার দুটি ছাপা কারখানা থেকে ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ কারখানার মালিক ও দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার (৩১ অক্টোবর) সকালে র‌্যাব-১০এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোতাহার মিয়া (২৬), মিকাইল মিয়া (২০) ও আম্বিয়া পারভেজ লুপা (২০)। এ সময় তাদের কাছ থেকে ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোট ফি এবং ১০০ টাকা মূল্যমানের ৫০ কোটি টাকার নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ প্রায় ২০ লাখ টাকার জাল স্ট্যাম্প ও জাল কোট ফি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এএসপি বলেন, গ্রেফতারকৃতরা জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রায় ছয় মাসের অধিক সময় ধরে জালিয়াতির মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রণযোগ্য বিভিন্ন সরকারি রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত করে আসছিল। এসব জাল স্ট্যাম্প দেশের বিভিন্ন অসাধু বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে তারা সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপনগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

https://www.youtube.com/watch?v=5JQmkEUGKyM

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu