1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের অর্থ ভূয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে মাদারীপুর খাগদী এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়িত ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়।

২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়।

প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ ভূয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের থেকে নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে মাদারীপুর দুদক কার্যালয় অভিযান চালায়।

এ সময় তিনি আরও জানান, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য এ সময় প্রকল্পটির বিল ভাউচার সংগ্রহ করা হয়েছে। এসব বিল ভাউচারের যাচাই বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে এই বিষয় নিয়ে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের অনলাইন ভার্সনে, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান পত্রিকা সংবাদ প্রকাশ হয়। এরপরই দুদক অভিযানে নামে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu