1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পোষা মৃত বিড়াল নিয়ে থানায় হাজির হয়েছে আছিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী। এ ঘটনায় রবিবার (৩০ অক্টোবর) বিকেলে বিড়াল হত্যার অভিযোগে আছিয়ার মা আকলিমা আক্তার সিরাজদিখান থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে সিরাজদিখান থানা পুলিশ বিড়ালটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

আছিয়া উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে।

আছিয়ার জানায়, বিড়ালটিকে সে ছোটবেলা থেকেই লালন-পালন করতো। আজ দুপুরে তার আদরের বিড়ালটিকে উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা কাঠ দিয়ে আঘাত করে। পরে বিড়ালটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা বিড়ালটিকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বিচারের আশায় মৃত বিড়ালটা নিয়ে থানায় আসি অভিযোগ করতে। কিন্তু পুলিশও প্রথমে আমাদের নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে আম্মুর কথায় তারা অভিযোগ নেয়। আমি আমার বিড়াল হত্যার বিচার চাই। ’

আছিয়া আক্তারের বাবা মো. কালাম মিয়া বলেন, ‘বিড়ালটি ঢাকার কাঁটাবন থেকে কিনে এনেছিলাম। এতদিন ঢাকায় থাকতাম। চলতি মাসে বিড়ালটি নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসি। যেহেতু ঢাকায় এতদিন বিড়ালটি আমাদের মতো ঘরবন্দি ছিল তাই গ্রামের বাড়িতে এনে ছেড়ে দিই।

‘বিড়ালটি কোথাও ময়লা-আবর্জনা করে না। বাথরুম ধরলে আমাদের বাথরুমে যায়। সবার দেওয়া খাবার খায় না। শুধু মাছ-মাংস সিদ্ধ করে দিলেই খায়, না হয় খায় না। প্রতিবেশী তাসলিমার সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। তার মেয়ে সকালে বলেছিল, বিড়ালটি মেরে ফেলবে। দুপুরে পিটিয়ে মেরে ফেললো। জমি নিয়ে বিরোধ আছে বলে একটি নিরপরাধ প্রাণীকে এভাবে পিটিয়ে হত্যা করবে কল্পনাও করিনি। এ ঘটনার বিচার চাই আমরা। ’

সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘বিড়ালটিকে মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয়েছিল। তবে কীভাবে বিড়ালটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করে দেখবো আমরা। বিড়ালটিকে আমরা একটি ফ্রিজে রাখার জন্য বলেছি। সোমবার ময়নাতদন্ত করা হবে। ’

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘বিড়ালটি কীভাবে মারা গেছে তা আমরা এখনও নিশ্চিত নই। তবে খোঁজখবর নিয়ে জেনেছি, কালাম মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে প্রতিবেশী তাসলিমার। যেহেতু বিড়ালটিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সেহেতু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu