1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোয়াখালীতে ২০৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সদর উপজেলা থেকে ২০৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

গ্রেপ্তারকৃত শাহাদাত ইসলাম রবিন (২৬) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার ছাদেক আলী পাটোয়ারী বাড়ির আব্দুর রহিমের ছেলে।

সুধারাম থানার একদল পুলিশ গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি করে ২০৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য-৬ লক্ষ ১৫ হাজার টাকা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu