1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিইসির পর্যবেক্ষণের পর গাইবান্ধা নির্বাচনের তদন্ত প্রতিবেদন প্রকাশ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের তদন্ত প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পর্যবেক্ষণ শেষে প্রকাশ করা হবে। রোববার (৩০ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

কমিশনার মো. আলমগীর জানান, সিইসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এখন কমিশনের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি আলমগীর বলেন, আমরা এখনও প্রতিবেদনটি দেখিনি। সবাই বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। রিপোর্ট পড়ার পরই বিস্তারিত বুঝতে পারব। আমরা তো তদন্তের সময় ছিলাম না। তাই এটা নিয়ে সভা করার পর আমরা সিদ্ধান্ত জানাব।

এর আগে ইসি আলমগীর জানান, অনিয়মে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এমনকি বরখাস্ত করার কথাও তুলেছিলেন তিনি। এই নির্বাচন কমিশনার বলেছিলেন, কমিশন অনিয়মকারীকে বরখাস্ত করার ক্ষমতাও রাখে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে অনিয়ম ধরা পড়লে ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোটের দেড় ঘণ্টা বাকি থাকতেই এই নির্বাচন বন্ধ ঘোষণা করে কমিশন। এ ঘটনায় গঠিত হয় তদন্ত কমিটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu