1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পিএসসিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে ৪০তম বিসিএস’র নন-ক্যাডারপ্রার্থীরা

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি ভবনের সামনে অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ৪০তম বিসিএস-এর নন-ক্যাডার চাকরি প্রত্যাশীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা। সেখানে অবস্থানকালে চাকরি প্রত্যাশীরা ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেন এবং এ ব্যাপারে পিএসসি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীরা জানান, বিসিএস উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের পিএসসি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরের নন-ক্যাডার শূন্যপদে নিয়োগের সুপারিশ করে।

২৮তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত এই নিয়মেই পিএসসি নন-ক্যাডার পদে সুপারিশ করেছিল।

 

কিন্তু, সম্প্রতি পিএসসি এই নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে নন-ক্যাডার নিয়োগ সুপারিশ করা হবে বিসিএসের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী। অর্থাৎ কোনো বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত নিয়োগযোগ্য নন-ক্যাডার শূন্যপদের সংখ্যা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসিতে পাঠানো হবে এবং পিএসসি ওই বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদগুলো উল্লেখ করে পরে উত্তীর্ণ নন-ক্যাডারদের সুপারিশ করবে।

এ অবস্থায় ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ নন-ক্যাডাররা কমিশনের ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী সুপারিশের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu