1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলতি মাসে পোশাক রপ্তানি আয় ২০ শতাংশ কমার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

আবারও অগ্রাধিকার ভিত্তিতে পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় শঙ্কা প্রকাশ করে বিজিএমইএ সভাপতি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বমন্দার কারণে চলতি মাসে তৈরি পোশাক রপ্তানি আয় ২০ শতাংশ কমার আশঙ্কা করছে বিজিএমইএ।

তবে চলমান সংকটেও সম্ভাবনার বিষয় তুলে ধরে তিনি বলেন, শিল্প কারখানাগুলোর উৎপাদন ঠিক থাকলে পণ্য রপ্তানির অর্থ দিয়ে ডলারের সংকট সামাল দেয়া যাবে।

 

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আরও বলেন, দাম কমিয়েও তৈরি পোশাকের ক্রেতা পাচ্ছেন না শিল্প মালিকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব মন্দার কারণে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপের বড় বড় ক্রেতারা পোশাক নিতে চাচ্ছে না।

তিনি বলেন, এর ফলে চলতি মাসে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। ফলে টিকে থাকতে বাধ্য হয়ে শিল্প মালিকরা পোশাকের দাম কমাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

সম্মেলন শেষে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, এমন কর্মসূচি জাতীয় নির্বাচনকে ঘিরে না নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu