1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী মাহিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহিমসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কৌশলে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গত বৃহস্পতিবার রাতে মাহিম ও তার বন্ধুরা ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করেন তার পালিত মা

ধর্ষণের পর গুরুতর অসুস্থ হলে তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর বাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে। সাত মাস আগে উপজেলার জগনাথগঞ্জ ঘাট এলাকার মাহিম মিয়ার সঙ্গে বিয়ে হয় তার।

নিহত গৃহবধূর পালিত মা  অভিযোগ করে জানান, ‘যৌতুকের চার লাখ টাকা না দেওয়ায় আমার মেয়েকে নির্যাতন করত তার স্বামী মাহিম। নির্যাতন সহ্য করতে না পেরে দেড় মাস আগে মাহিমকে তালাক দেয় আমার মেয়ে। বিয়ের আশ্বাসে আবারও আমার মেয়ের সঙ্গে যোগাযোগ শুরু করে মাহিম। কৌশলে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বৃহস্পতিবার রাতে মাহিম ও তার বন্ধুরা আমার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবত কবীর বলেন, ‘মাহিমসহ পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় মরদেহ দাফন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu