1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রেললাইনে বিকল ট্রাক অতঃপর…

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ওপর একটি ট্রাকের চাকা দেবে বিকল হয়ে পড়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মহুয়া কমিউটার ট্রেন।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর এলাকায় এঘটনা ঘটে।

মহুয়া কমিউটার ছাড়াও অগ্নিবীনা এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের কয়েকটি স্টেশনে আটকা পড়েছে।

এতে দুর্ভোগে পড়েন কয়েক হাজার  ট্রেন যাত্রী।

ট্রাকটির চালক ও সহকারীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টা দিকে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে টাইলেসের কাঁচামাল নিয়ে বরমীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুন্টিঘর ক্রসিং পাড় হওয়ার সময় ট্রাকটির ডান পাশের পেছনের দুটি চাকা সড়কের ওপর দেবে যায়।

এতে ট্রাকের সামনের অংশ রেল লাইনের উপরে গিয়ে উঠে। ওই সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সাতখামাইর স্টেশন থেকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করছিল।

ওই রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যান নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরদের জানালে দ্রুত গতির ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়। এতে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি, রক্ষা পান যাত্রীরাও।

গেটম্যান মো. মিনহাজ উদ্দিন জানান,  ট্রাকটি রেল ক্রসিং পাড় হওয়ার সময় ক্রসিংয়ের পাশেই দেবে যায়। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি আসছিল। আমি তাৎক্ষণিক ভাবে বিষয়টি কর্তব্যরত শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানাই। একপর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থেমে যায়।

শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ থেকে রেললাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড ও পরিচালককে জানানো হয়। তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি দুর্ঘটনা কবলিত ট্রাকের পাশে, কাওরাইদ স্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu