1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেয়েকে শ্বাসরোধে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো মা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৭২ সময় দর্শন

জয়পুরহাট পৌর শহরের বারিধারা মহল্লার চার বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর মা মৌমিতা পাল থানায় আত্মসমর্পণ করেছে। শিশু কনিনিকা পাল হিয়া নয়ন পাল ও মৌামিতা পালের একমাত্র মেয়ে। পরিবার নিয়ে গত পাঁচ বছর ধরে নয়ন পাল জয়পুরহাট শহরের বারিধারা মহল্লায় তিন তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ওই ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়ন কুমার পালের গ্রামের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমড়া গোহাইল গ্রামে। গত পাঁচ বছর ধরে নয়ন পরিবার নিয়ে জয়পুরহাট শহরের বারিধারা মহল্লায় ভাড়া থাকছিলেন। শ্বশুর বাড়ির সঙ্গে বনিবনা না হওয়ায় বেশ কিছুদিন থেকে পারিবারিক কলহে মৌমিতা মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে অসুস্থ স্ত্রী ও একমাত্র সন্তান কণিনীকাকে বাসায় রেখে নয়ন তার কর্মস্থলে যান। সকাল ন’টার দিকে মৌমিতা তার সন্তান হিয়াকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঝর্ণা রাণী নামের পাশের ভাড়াটিয়া  হিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। ওই সময় মৌমিতা বাসার সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রতিবেশী ঝর্ণা রাণী বলেন, ‘মৌমিতা সকাল সাড়ে ৯টার দিকে নিজ সন্তানকে হত্যার পর আত্মসমর্পণ করে। ’

নয়ন কুমার পাল জানান, পারিবারিক কলহের কারণে তার স্ত্রী মৌমিতা মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে হিয়া সাথে মোবাইলে কথা হলেও স্ত্রী কথা বলেনি। পরে থানা থেকে তাকে হত্যার বিষয়টি জানিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহে হতাশা থেকে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা নয়ন কুমার পাল স্ত্রী মৌমিতা পালকে আসামি করে মামলা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu