1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বিনোদনের জন্য’ গাঁজা সেবনকে বৈধতা দেওয়ার পথে জার্মানি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

গাঁজা ব্যবহারকে বৈধতা দেওয়ার পরিকল্পনা শুরু করেছে জার্মানি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাচ প্রাপ্তবয়স্কদের মধ্যে বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজার নিয়ন্ত্রিত বিতরণ ও সেবন নিয়ন্ত্রণের জন্য পরিকল্পিত আইনের ওপর একটি পেপার উপস্থাপন করেছেন। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্যক্তিগত সেবনের জন্য ২০ থেকে ৩০ গ্রাম পর্যন্ত গাঁজা কাছে রাখার বৈধতা দেওয়া হবে।

তা হতে হবে শুধুই বিনোদনের উদ্দেশ্যে।

এর আগে ওলাফ শলৎসের সরকার জানায়, গাঁজার বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের প্রথম সারির দেশগুলোর অন্তর্ভুক্ত হতে চায় জার্মানি। এই ব্যাপারে আইন পাসের জন্য দেশটির জোট সরকার গত বছর এ সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছায়। এর মাধ্যমে লাইসেন্স পাওয়া দোকানে গাঁজার সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে।

যদিও লাউটারবাচ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো টাইমলাইন দেননি। তবে এই পদক্ষেপ বাস্তবায়ন হলে গাঁজার অনুমোদনের ক্ষেত্রে জার্মানি হবে ইউরোপের দ্বিতীয় দেশ। কারণ এর আগে মাল্টা অনুমোদন দিয়েছে। যদিও আগে থেকেই জার্মানিসহ বেশ কিছু ইউরোপীয় দেশ চিকিৎসার ক্ষেত্রে গাঁজার অনুমোদন দিয়েছে। ২০১৭ সালে জার্মানিতে চিকিৎসার জন্য গাঁজার বৈধতা দেওয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu