1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফাঁদে ধরা পড়া অর্ধশত পাখি পেল নতুন জীবন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১১০ সময় দর্শন

শিকারির ফাঁদে আটকে পড়া বক, হুটটিটি, ডাহুক, শালিকসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের ডহবাড়ি ও বড়িয়া এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

এসময় প্রায় দশ হাজার মিটার অবৈধ কারেন্ট জালের ফাঁদ জব্দ এবং পাখি শিকারি শুকবর আলী ও ফারুক হোসেন নামের দুজনকে আটক করা হয়।

পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে পাখির আনাগোনা বেড়ে যায়। এই সুযোগে পাখি শিকারিরা ফাঁদ পেতে পাখি ধরে। ফাঁদ পেতে চলনবিলে পাখি শিকার করছে এমন সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের ডহবাড়ি ও বড়িয়া বিলে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত পাখি উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হয়। এ সময় প্রায় দশ মিটার অবৈধ কারেন্ট জালের ফাঁদ ও একটি লোহার জাতিকল জব্দ করা হয়। একই সঙ্গে দুই পাখি শিকারিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাখি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক, হাসিবুল হাসান শিমুল, আবু কাহার, জুবায়ের হোসেন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu