1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পায়রা সমুদ্র বন্দরের ক্যাপিটাল ড্রেজিং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

 

দেশের ৩য় গভীর সমুদ্র বন্দর পায়রার রামনাবাদ চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং সহ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) ভার্চুয়ালি মিটিং’র মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।
২০২১ সালের ১৩ জুন চুক্তি স্বাক্ষরের পর থেকে পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে পরীক্ষামূলক ভাবে চলছে ড্রেজিং। এতে সফলতা আসায় এবার পূর্নাঙ্গ রূপে শুরু হল ক্যাপিটাল ড্রেজিং।

উদ্ধোধনকৃত প্রকল্পসমূহের মধ্যে রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ফ্রেজিং ও বন্দরের ৮ টি সহায়ক জলযান এবং ভিত্তি প্রস্তরকৃত প্রকল্প সমূহ গুলো হল-পায়রা বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘের প্রথম টার্মিনাল, ৬ লেন বিশিষ্ট সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীর উপর ১.১৮ কিঃ মিঃ ৪ লেনের সেতু নির্মাণ।

প্রকল্পসমূহ বাস্তায়িত হলে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে তা হলো ১০.৫ মিটার গভীরতার চ্যানেল নাব্যতা সুবিধা, যা জোয়ারের সাথে ১২-১৩ মিটার বৃদ্ধি পেয়ে দেশের গভীরতম বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে। জটবিহীন জাহাজ বার্থিং সুবিধা৷ ৫০ হাজার মে.টন ও ৩৫০০ টিইউএস ধারণে ক্ষমতা সম্পন্ন জাহাজ চলাচল সুবিধা পাওয়া যাবে।

এবং কম সময় ব্যয় সাশ্রয়ী নদী পথে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সুবিধা, দ্রুততম সময়ে সড়ক পরিবহন সুবিধা, কার্যকর ও নিরাপদ নেভিগেশন সুবিধা, ব্যয় সাশ্রয়ী ট্যারিফ সুবিধা৷ আধুনিক টার্মিনাল ও ইকুইপমেন্ট সুবিধা৷ নিকটতম ভৌগলিক অবস্থান ও আঞ্চলিক বাণিজ্যিক সুবিধা ইত্যাদি। এ সকল সুবিধা কাজে লাগিয়ে পায়রা বন্দর আগামীতে পরিপূর্ণ সক্ষমতার সাথে যাত্রা শুরু করবে এবং বৈদেশিক বানিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu