1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১০০ সময় দর্শন

নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানে সুবিধাজনক স্থানে আছে। গ্যালআপ আইন ও শাসন ইনডেস্কের সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ পেয়েছে ৭৯ স্কোর। একই স্কোর পেয়েছে যুক্তরাজ্য, আলজেরিয়া, মলদোভা, গ্রিস ও কিরগিজস্তান।

এদিকে, এই জরিপে বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের।

অন্যদিকে, সবচেয়ে শীর্ষ নিরাপদ দেশের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর।

১২০টি দেশের সাধারণ মানুষের ওপর চালানো জরিপের ওপর ভিত্তি করে গ্যালআপ এ র‌্যাংকিং করেছে। নিজ দেশে ‘নিরাপত্তা বোধ’ নিয়ে এসব মানুষের কাছে প্রশ্ন করা হয়েছিল।

২৬ অক্টোবর প্রকাশিত রিপোর্টে ১২০টি দেশের মধ্যে ৫১ স্কোর গড়ে আফগানিস্তান একেবারেই নিচে অবস্থান করছে। অন্যদিকে, ৯৬ স্কোর গড়ে সিঙ্গাপুর সবচেয়ে নিরাপদ দেশের স্থানে জায়গা করে নিয়েছে।

গ্যালআপের জরিপে বিশ্বের সবচেয়ে নিরাপদ ১০ দেশ- সিঙ্গাপুর, তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, আরব আমিরাত, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও পর্তুগাল।

বিশ্বের সবচেয়ে অনিরাপদ ১০ দেশ- আফগানিস্তান, গ্যাবন, ভেনেজুয়েলা, কঙ্গো, সিয়েরা লিওন, জাম্বিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, মালি ও কেনিয়া।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu