1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় নদীভাঙন রোধের জন্য মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের তিনটি গ্রাম গলাচিপা নদীভাঙন থেকে রক্ষার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত

ঘণ্টাব্যাপি আটখালী গ্রামে ভাঙন কবলিত গলাচিপা নদীর তীরে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলার ডাবুয়া ইউনিয়নের আটখালী, হোগলবুনিয়া ও

ডাকুয়া গ্রামের প্রায় অর্ধেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ তিনটি গ্রামের প্রায় একশত পরিবার বাড়ি-ঘর, ফসলী জমি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। গলাচিপা নদীর তীব্র ভাঙনে

হুমকির মুখে রয়েছে প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের কবরস্থান, ডাকুয়া ইউনিয়ন পরিষদ, তেঁতুলতলা বাজার, আটখালী মাধ্যমিক বিদ্যালয়, আটখালী প্রাথমিক বিদ্যালয়,

কমিউনিটি ক্লিনিক, তিনটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি মন্দির ও জমিদার বাড়িসহ কয়েকশত পরিবার। মানববন্ধনে গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও আটখালী মাধ্যমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় বলেন, ‘দীর্ঘদিন ধরে গলাচিপা নদীর ভাঙনে আটখালী, হোগলবুনিয়া ও ডাকুয়া গ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধেক এলাকা

নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় একশত পরিবার বাড়ি-ঘর, ফসলী জমি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। যদি নদী শাসন না করা হয় তাহলে অচিরেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক

ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের কবরস্থানসহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আরও বক্তব্য রাখেন ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক হানিফ গাজী, ইউপি সদস্য আমিনুল ইসলাম মিঠু ও শাহ আলম মৃধা প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu