1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিধাব নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

নাটোরের গুরুদাসপুরে বিধবা নারী কুলসুমকে (৮০) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। নির্যাতনের শিকার বিধবা নারী ওই এলাকার মৃত সুরত আলীর স্ত্রী।

 

বিধবা নারী কুলসুম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে। আমার ৪ মেয়ে। সবগুলোর বিয়ে হয়েছে। মেঝো মেয়ে রফেলার বিয়ের পর থেকেই আমার বাসায় জামাই নিয়ে বসবাস করে। আমার ছোট মেয়ের বাচ্চা হওয়ার কারণে হাসপাতালে মেয়েরা দেখতে যায়। বাসায় আমি আর আমার জামাই ছিলাম।

আমার হঠাৎ জ্বর আসছিলো। অসুস্থ্য হয়ে পরলে আমার জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ঔষুধ কিনে নিয়ে এসে আমার ঘরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পরে পমপাথুরিয়া গ্রামের আমার প্রতিবেশি আলমের ছেলে রতন ও বকুলের ছেলে উজ্জল হইচই করতে থাকে। প্রতিবেশিদের জড়ো করে আমার নামে অপবাদ দেয় যে আমি আমার জামাইয়ের সাথে আপত্তিকর অবস্থায় ছিলাম। এ কথা বলার পরেই তারা আমাকে টেনে হিঁচড়ে কাদা পানির মধ্যে দিয়ে নিয়ে যায়। তারপর একটি ডাব গাছের সাথে আমাকে রশি দিয়ে বেঁধে রাখে এবং মারধর করে’।

এদিকে অভিযুক্ত রতন আলী ও উজ্জল হোসেন দাবী করেন, দীর্ঘদিন যাবৎ তারা জামাই শাশুড়ি অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত রয়েছে। মঙ্গলবার রাতে তাদের জামাই শাশুড়িকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। তবে তাড়াহুড়া করে গাছে বেঁধে ফেলেছিলাম। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারী ও তার জামাইকে উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu