ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার পারমাণবিক হামলার হুমকি আন্তর্জাতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে বেশ কিছু দিন ধরে। রাশিয়ার পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলো। এরই মধ্যে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিতে সামরিক মহড়ার নির্দেশন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এমনকি পারমাণবিক হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ক্রেমলিন।
বুধবার (২৬ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাদের মাটিতে পারমাণবিক হামলার প্রতিশোধ নিতে রাশিয়া প্রস্তুত। এ জন্য মস্কো পারমাণবিক হামলা চালানোর উদ্দেশ্যে মহড়া শুরু করেছে। আর প্রেসিডেন্ট পুতিন মহড়ার নির্দেশ দিয়েছেন।
ক্রেমলিন বলেছে, মহড়ার জন্য সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পারমাণবিক পরীক্ষা-নিক্ষেপ করতে ক্ষেপণাস্ত্র নির্ধারিত জায়গায় পৌঁছেছে।
রুশ সামরিক বাহিনী পরিচালিত জাভেজদার একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক কর্মীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, পারমাণবিক হামলা চালাতে মস্কোর এই মহড়ার কথা আগেই জেনেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া ২ হাজার পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে দাবি মার্কিন সিনিয়র এক কর্মকর্তার।