1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরীমনির কপালে চুমু এঁকে যে প্রশ্নের উত্তর দিলেন রাজ!

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন ছিল সোমবার (২৪ অক্টোবর)। প্রতিবছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেন পরী। এবারও তার ব্যতিক্রম হয়নি। জমকালো আয়োজনে পরিবার, চলচ্চিত্রের সহশিল্পী, নির্মাতাসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন তিনি।

অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে পরীমনির নিজের পোশাক দিয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন।

 

এ বছর সপরিবার সাদা পোশাকে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই নায়িকা। নানা, স্বামী ও ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে কেক কাটেন পরী। একটি ভিডিওর মাধ্যমে স্বামী শরিফুল রাজকে ধন্যবাদও জানিয়েছেন।

জন্মদিনের আয়োজনে স্বামী শরিফুল রাজকে নিয়ে সাংবাদিকদের সামনে এসে নানা বিষয়ে কথা বলেন পরীমনি। প্রশ্নোত্তরের একপর্যায়ে এক সংবাদকর্মী প্রশ্ন করেন, ‘আপনাদের সংসারজীবন কেমন লাগে?’ প্রশ্নের উত্তরে পরীমনি বলছিলেন, ‘যদি সুখ থাকে তাহলে…। ‘

পরীমনির উত্তর শেষ হওয়ার আগে তার কপালে চুমু এঁকে রাজ বললেন, ‘এমন লাগে। ‘

‘গুনিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ-পরী। গত বছরের অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। চলতি বছরের ১০ আগস্ট রাজ-পরীমনির ঘরে আসে তাদের সন্তান রাজ্য।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu