1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনকে রুখতে ও ইউক্রেনকে সহযোগিতায় একমত বাইডেন-সুনাক

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

গতকাল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মদসদনে বসেছেন ঋষি সুনাক। এরপরেই তার সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবারের (২৫ অক্টোবর) ওই আলাপে চীনকে রুখতে ও ইউক্রেনকে সহযোগিতার জন্য একমত হয়েছে এই দুই নেতা। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

 

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, এক বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটেনের দায়িত্ব নিয়েছেন সুনাক। মদসদনে বসার কয়েক ঘণ্টা বাদেই তার সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। ওই সময় তারা ইউক্রেনকে সহযোগিতা ও চীনকে প্রতিহত করার বিষয়ে কথা বলেন এবং একমত পোষণ করেন।

সম্প্রতি যুক্তরাজ্যের সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করেন বাইডেন। যুক্তরাজ্যের বিষয়ে মার্কিন নেতার এই মন্তব্য বিরল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এমনকি বেক্সিট পরবর্তী সময়ে দুদেশের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। এই অঞ্চলে শান্তি নিয়ে উদ্বেগ পর্যন্ত জানিয়েছিল হোয়াইট হাউস।

ফোনালাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ‍ও যুক্তরাজ্যের ‘বিশেষ সম্পর্ক’ পুনর্নিশ্চিতে কাজ করার বিষয়ে কথা বলেছেন বাইডেন-সুনাক। এ ছাড়া বৈশ্বিক নিরাপত্তা ও উন্নতিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তারা।

রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে এমনটা দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, নেতারা ইউক্রেনকে সমর্থন করার জন্য এবং রাশিয়াকে তার আগ্রাসনের জন্য দায়বদ্ধ রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন।

বিশ্ব মঞ্চে নিজেদের শীর্ষ ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বেইজিংকে চিহ্নিত করেছে ওয়াশিংটন। বাইডেন-সুনাকের ফোনালাপে এ বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, চীন দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মত হয়েছেন বাইডেন ও সুনাক।

হোয়াইট হাউসের আগে ডাউনিং স্ট্রিট থেকে এই দুনেতার ফোনালাপ নিয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে চীনের ক্ষতিকারক প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করা হয়।

ডাউনিং স্ট্রিটের ওই বিবৃতিতে বলা হয়, সদ্য প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। এ ছাড়া একসঙ্গে কাজ করার জন্য তার উন্মুখ হয়ে রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu