1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১১৮ সময় দর্শন
সংগৃহীত ছবি

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার (২১ অক্টোবর) রংপুরে দুদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। দেশে এক ইঞ্চি আবাদি জমিও যেন খালি পড়ে না থাকে, সে জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ ছাড়া যেসব খাতে সরকারি খরচ কমানো যায়, কাটছাঁট করা যায় কিংবা পিছিয়ে দেয়া দরকার, সেটিও সরকার করে যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কমানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী অন্যায় সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির চেষ্টা চালাচ্ছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য সারা বছরই জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu