1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশের টহল পিকআপে ধাক্কা দিল বাস, এসআইসহ আহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

বরিশালে পুলিশের টহল পিকআপের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালক ইব্রাহীমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর কালিজিরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মহিউদ্দিন, কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস।
তারা সকলেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় কর্মরত। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় পিকআপভ্যান নিয়ে টহলে যান চার পুলিশ সদস্য। সেখান থেকে থানায় ফেরার পথে কালিজিরা ব্রিজের ঢালে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের বাসটি পুলিশের পিকআপকে ধাক্কা দেয়।

ওসি ‍আরও বলেন, বাসের ধাক্কায় টহল পিকআপের সামনে থাকা এসআই এবং পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও বাসটি আটক করা হয়। বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu