1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছোট পর্দার উর্মিলার ডাকে সাড়া দিলেন শাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন
সংগৃহীত ছবি

ছোটপর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের বিউটি পার্লারের উদ্বোধনে আসবেন শাকিব খান। গণমাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন উর্মিলা। ‘গ্লোম্যাক্স’ নামে পার্লারটি রাজধানীর বনানীতে আগামী শুক্রবার (২১ অক্টোবর) উদ্বোধনের কথা রয়েছে।

উর্মিলা জানান, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার বিউটি পার্লার উদ্বোধন করতে রাজি হয়েছেন।

তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সেইসাথে শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উর্মিলার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।

 

মায়ের চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন উর্মিলা। সেখান থেকে ফিরে এ আয়োজনে হাত দেবেন অভিনেত্রী। গত এক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন কলেবরে হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে।

উর্মিলা জানান, ‘উইমেন্স ক্লাব’ নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করেন এটা শুধুই মেয়েদের। কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। যার ফলে নতুন নামে, নতুনভাবে ‘গ্লোম্যাক্স’-এর যাত্রা শুরু হচ্ছে।

উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে আসেন অভিনয় জগতে। বর্তমানে অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন এই টিভি তারকা। ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় জটিল প্রেম নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন। কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনেও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu