1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গোপালপুর টু মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৯৮ সময় দর্শন

ফরিদপুরের চরভদ্রাসন গোপালপুর টু ঢাকা জেলার দোহারের মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আজ (১৮ অক্টোবর) মঙ্গলবার সকালে মৈনট টু গোপালপুল ঘাটে এ লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন করেন, বিআইডব্লিউটিএর এডিশনাল অফিসার একে,এম আরেফুদ্দিন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও লঞ্চ মালিক সমিতির বিভিন্ন কর্মচারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন পরিক্ষামূলকভাবে ওপার দোহারের মৈনটঘাট থেকে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচলের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিআইডব্লিউটিএ।
লঞ্চে ভাড়ার ব্যাপারে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, আমরা আজকে পরিক্ষামূলকভাবে সরেজমিনে লঞ্চ চলাচল শুরু করলাম।
ভাড়ার বিষয়টি আমদের সরকারি যে ভাড়া আছে এবং বাস্তবতা সবকিছু বিবেচনা করে খুব শীঘ্রই ভাড়া নির্ধারন করে দিবো।

তিনি এসময় আরো জানান, প্রতিদিন ভোর সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এপার-ওপার দুই রুটে প্রতি আধা ঘন্টা পরপর ১১ টা করে লঞ্চ যাতায়াত করবে।
এদিকে উদ্বোধনের প্রথম দিনেই মৈনটঘাট থেকে ছেড়ে আসা একটি লঞ্চের যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় ও মাঝ নদীতে লঞ্চ বন্ধ করে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে যাত্রীদের।

এসময় যাত্রীরা উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বিষয়টি জানালে, তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করেন।
এদিকে যাতায়াতের ব্যাপারে জানতে চাইলে একাধিক লঞ্চ যাত্রী জানান, লঞ্চ চলাচলে আমাদের অনেক ভালো লাগছে। আমরা এখন থেকে অল্প ভাড়াঁয় ও নিরাপদে এপারওপার যাতায়াত করতে পারবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu