1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকা-ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

ব্রুনাইয়ের সাথে ১ চুক্তি ও ৩ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার (১৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন ব্রুনেই সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। এসময় চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন সংশ্লিষ্টরা।

ব্রুনেইয়ের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।

বাংলাদেশের পক্ষে ‘এয়ার সার্ভিস এগ্রিমেন্ট’ চুক্তিতে সই করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

 

সেইসাথে জনশক্তি নিয়োগের বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্রুনাই। এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান সই করেন।

অন্যদিকে ২য় সমঝোতা স্মারক হলো ‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য’ সরবরাহের বিষয়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এ সমঝোতা স্মারকে সই করেন ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তৃতীয় সমঝোতা স্মারকটি হলো- ‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’। এ সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

এর আগে শনিবার রাতে বঙ্গভবনে ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদুল্লাহ ও তার সফরসঙ্গীদের সাথে এক নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এ নৈশভোজের আয়োজন করেন।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটায় একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ। আজ (রোববার) প্রধানমন্ত্রী কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে তাঁর ঢাকা ছাড়ার কথা থাকলেও জানা গেছে আগামীকাল (সোমবার) ব্রুনাইর উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu