1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জন্ম নিবন্ধন সার্ভারের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪৮ সময় দর্শন

জন্ম নিবন্ধন সার্ভারের সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করছে সরকার। সেইসাথে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ডিসি অফিসে যাবার যে আইন সেটা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (১৬ অক্টোবর) রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে প্রয়োজনীয় লোকবল বাড়িয়ে এবং জনগণকে সচেতন করার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ ত্বরান্বিত করার ওপর জোর দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের সংখ্যানুপাতিক সুযোগ-সুবিধা বরাদ্দ এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়টি জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দুই সিটি কর্পোরেশনে মেয়র ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম।

এসময় দুই সিটির মেয়ররা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নাগরিকদের নিবন্ধন করতে আগ্রহী করতে মাঠ পর্যায়ে আরও সচেতনতামূলক কর্মসূচি বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে। এছাড়া, জন্ম এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নানা উদ্যোগ হাতে নেয়া হবে বলেও জানান দুই সিটি কর্পোরেশনে মেয়র। তারা আরও জানান, কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu