1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারকে বেকায়দায় ফেলতে অটোরিকশা ব্যবসায়ীদের এই হামলা : ডিএমপি

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

অটোরিকশা ব্যবসায়ীদের ইন্ধনে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন আর রশিদ। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হারুন আর রশিদ বলেন, পুলিশের মনোবল ভেঙে দেয়া ও সরকারকে বেকায়দায় ফেলতে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। যারা এই মোটর পার্টস ও অটোরিকশা ব্যবসার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি জানান, এ ঘটনায় থানা ও গোয়েন্দা পুলিশ মিলে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। একইসাথে রাস্তায় অটোরিকশা চলাচলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

এর আগে রাজধানীর মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা পাঁচটি ট্রাফিক পুলিশের বক্সে হামলা করে। এ সময় মিজানুর রহমান নামে একজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পল্লবী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে পল্লবীতে মূল সড়কে অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করে। এতে এক কনস্টেবল আহত হয়েছেন।

এ বিষয়ে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা একাধিক ট্রাফিক বক্সে হামলা করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu