1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ময়মনসিংহে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

ময়মনসিংহে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ। অভিযোগ উঠেছে, সমাবেশে যোগ দিতে বাধার সম্মুখীন হয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় সব বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়েছেন।

এদিন সকাল থেকেই সমাবেশস্থল পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রাবাস মাঠ নেতা-কর্মীরা জড়ো হতে থাকে।

দুপুর ২টার আগেই পুরো মাঠসহ আশেপাশের সড়কে নেতা-কর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে উঠে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশেই গণসমাবেশের ডাক দেয় দলটি।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সুবিশাল মঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আশপাশের জেলা থেকে ট্রলারযোগে ময়মনসিংহ শহরে আসেন, অনেকে আবার দূরদূরান্ত থেকে দীর্ঘপথ হেঁটে, ছোট ছোট যানে ভেঙে ভেঙে শহরে পৌঁছান। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। পোস্টার, ফেস্টুন আর ব্যানার হাতে মাঠে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা।

সমাবেশকে ঘিরে গণপরিবহন বন্ধ করে দেয়ায় বিকল্প উপায়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। বিএনপির কর্মী সমর্থকদের অভিযোগ, গণপরিবহন না চলায় বিভিন্ন ছোট পরিবহনে নগরীর আশেপাশের এলাকায় আসতে বাধ্য হয়েছেন তারা। পরে সেখান থেকে হেঁটে সমাবেশ স্থলে এসেছেন।

সমাবেশের আয়োজক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ময়মনসিংহে আসার অভ্যন্তরীণ সড়কগুলোতে অঘোষিত পরিবহণ ধর্মঘট চলছে। মূলত আমাদের নেতা-কর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সে জন্য ময়মনসিংহের অভ্যন্তরীণ রুটে পরিবহন বন্ধ রাখা হয়েছে। ‘

গত ৬ই অক্টোবর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি চায় দলটি। তবে প্রশাসন অনুমতি না দিয়ে সমাবেশের জন্য পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রাবাস মাঠ নির্ধারণ করে দেয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu